Vocal, Songwriter: Shibu kumer Shill Vocal, Songwriter: Mejbaur Rahman Sumon Bass: MG Kibria Keyboards: Tanbeer Dawood Rony Flute, Clarinet, Saxophone: Shourov Sarkar Drums: Amzad Hossain Guitars: Rasheed Sharif Shoaib
রাত্রির ট্রেন
করুন শঙ্খের মতো,
মায়ের মুখে
প্রথম শোনা গান।
জন্মাবধি একটা অন্ধ নদী
ডুকরে কাঁদা
মুক্তি দিল গান।
এ হাওয়া ..
আমায় নেবে কতদূরে,
এ হাওয়া ..
আমি এখানে।।
কোথায় ছিলাম, কোন শব্দের ভেতর
অক্ষর গুলো চূর্ন আলোয়।
কোন আবেগে, কোন নৈঃশব্দে
ধরবো তারে, আমার প্রথম গান।
এ হাওয়া ..
আমায় নেবে কতদূরে,
এ হাওয়া ..
আমি এখানে।।
কোথায় থাকে হারানো সুর
রহস্য নীল, মেঘের বাগান।
ফিরতি পথে, মস্ত আকাশ
অস্ফুট সব, ধুলোর গান ...
এ হাওয়া ..
আমায় নেবে কতদূরে,
এ হাওয়া ..
আমি এখানে।।
kothay chilam kon shobder vetor
Okkhor gulo churno aaloy
Kon abege kon noishobde
DHorbo taare amar prothom gaan
Kothay thake harano sur
Rohoshyo neel megher bagan
Firti pothe mosto akash
Ashfusto sob dhulor gaan
মেঘদল ব্যান্ডের অ্যালুমিনিয়াম এর ডানা বাংলা অ্যালবামের পঞ্চম গান এ হাওয়া গানটি গেয়েছেন এবং লিরিক্স লিখেছেন শিবু কুমার শীল।